প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি মাইক্রোসফটের গবেষকেরা কম্পিউটার সিস্টেম স্ক্যান পরীক্ষা করে জানিয়েছেন, বাংলাদেশে ইন্টারনেট-সংশ্লিষ্ট মোট ভাইরাসের ৩৮ শতাংশই হচ্ছে কম্পিউটার ভাইরাস। দেশে কম্পিউটার ভাইরাসের এই আক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেও সতর্ক করেছেন তাঁরা। গত কয়েক বছর কম্পিউটার ভাইরাসের আক্রমণ কিছুটা কম হলেও চলতি বছর থেকেই এর আক্রমণ আবারও বেড়েছে। বিশ্বব্যাপী ৭ দশমিক ৮ শতাংশ কম্পিউটার ভাইরাসের অস্তিত্ব থাকলেও স্ক্যান…
প্রযুক্তি ডেস্ক: চরম গ্রাহক অসন্তোষের মুখে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) আপলোড স্পিড সর্বোচ্চ ২৫ শতাংশ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষ থেকে রোববার সকালে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) সিদ্ধান্ত প্রত্যাহারে বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়। বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, “ সিদ্ধান্ত আগেই হয়েছিলো। রোববার সকাল থেকে সব কিছু স্বাভাবিক রয়েছে।”…
প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় যাতে আপত্তিকর বিষয়গুলো দেখা না যায় তা নিশ্চিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে সরকার। রোববার তথ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দাবি করেন, এ প্রযুক্তি চালুর পর ফেইসবুকের আপত্তিকর বিষয় বাদ দেয়া সহজ হবে। ফলে এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার প্রয়োজন হবে না। রামুকাণ্ডে…
প্রযুক্তি ডেস্ক: পূর্ণ গতির ইন্টারনেট, ডাটার সঠিক দাম নির্ধারণ ও পেপাল চালুসহ ৭ দফা দাবিতে পিসিহেল্পলাইনবিডি ব্লগের উদ্যাগে আগামী ৩১ মে “আমাদের দাবি পূরণ করো, আমরাই ডিজিটাল বাংলাদেশ গড়বো” স্লোগান নিয়ে মানববন্ধন করবেন ফ্রিল্যান্সাররা। এতে প্রায় ১০ হাজার ফ্রিল্যান্সার এতে অংশ নেবেন বলে দাবি ইভেন্ট আয়োজকদের। তাদের পক্ষ থেকে এরই মধ্যে একটি ফেসবুক অ্যাকাউন্টও খোলা হয়েছে। ইভেন্ট আয়োজকদের পক্ষে…
প্রযুক্তি ডেস্ক: বিশ্বপ্রযুক্তির অঙ্গনে আইন মুক্ত দেশের স্বপ্ন দেখেন গুগল সিইও ল্যারি পেজ। আজকের আধুনিক দুনিয়ায় মানুষ অনেক বেশি শান্তিপ্রিয় হয়ে উঠছেন বলে তিনি মনে করেন। আর সেজন্য প্রযুক্তির নিত্যনতুন আবিষ্কারকে আইনের বেড়াজালে আবদ্ধ না করে তা মানুষের কল্যাণে অবমুক্ত করতে হবে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক সম্মেলনে ল্যারি পেজ বলেন, বিশ্বে শান্তিপ্রিয়…
প্রযুক্তি ডেস্ক: বিজ্ঞাপন মানেই কী বাড়িয়ে বলা! নতুন একটি স্মার্টফোন কিনেছেন আর এ স্মার্টফোনটিতে তথ্য সংরক্ষণের জন্য ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধার কথা বলা হয়েছে। কিন্তু তথ্য সংরক্ষণের জন্য আপনি কতটুকু জায়গা পাচ্ছেন? প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান হুইচ? সম্প্রতি মুঠোফোন ক্রেতাদের সতর্ক করে জানিয়েছে, মুঠোফোনে তথ্য সংরক্ষণের জন্য যত বিজ্ঞাপনে যতটা দেখানো হয় বাস্তবে ততখানি জায়গা ক্রেতারা পান…
প্রযুক্তি ডেস্ক: অবৈধ ভিওআইপি প্রতিরোধে ইন্টারনেট ব্যান্ডইউথ আপলোড গতি সর্বোচ্চ ২৫ শতাংশ করার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বৃহস্পতিবার বিটিআরসি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) এ নির্দেশনা দেয়। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এ নির্দেশনা কার্যকর হওয়ার পর গ্রাহকরা আপলোড স্পিড কম পাচ্ছেন। এদিকে এ নির্দেশনার ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আপলোড গতি ৭৫ শতাংশ কমিয়ে এনেছে। ফলে ফেইসবুকে…
প্রযুক্তি ডেস্ক: নতুন ধরনের একটি ম্যালওয়্যার ফেসবুক অ্যাকাউন্ট হাতিয়ে নিচ্ছে বলেই ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক করেছে মাইক্রোসফট। ম্যালওয়্যারটি গুগল ক্রোম এক্সটেনশন ও ফায়ারফক্স ব্রাউজারের অ্যাড-অনের আদলে ফেসবুক ব্যবহারকারীদের সব তথ্য হাতিয়ে নিতে সক্ষম। এক খবরে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। মাইক্রোসফটের বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রথমে এ ম্যালওয়্যারটি শনাক্ত করা হয়েছে ব্রাজিলে। ‘ট্রোজান: জেএস/ফেবিপোস’ ম্যালওয়ারটি ছদ্মবেশে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।…
প্রযুক্তি ডেস্ক: শিগগিরই উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর একটি বড় মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আনতে পারে নকিয়া। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ৪.৭ ইঞ্চি মাপের ডব্লিউভিজিএ স্ক্রিনের একটি স্মার্টফোন ‘লুমিয়া’ সিরিজে যুক্ত করতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। চীনের ওয়েবসাইট জিএসএম ইনসাইডারে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, লুমিয়া ৬২৫ মডেলের মিড রেঞ্জ বা…
মোহাম্মদ মীর মোশাররফ হোসেন : কম্পিউটার মনিটর এমন যন্ত্রপাতিতে নিয়মিত ও অনেকক্ষণ ধরে কাজ করলে চোখের নানা সমস্যা ও উপসর্গ দেখা দিতে পারে এ অবস্থাকে বলা হয় কম্পিউটার ভিশন সিনড্রম। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, সারা বিশ্বে যারা প্রতিদিন কম্পিউটারে কাজ করে থাকেন, তাদের ৮৮ শতাংশ লোকেরই সামান্য থেকে বেশি-নানা মাত্রার চোখের উপসর্গ রয়েছে। সুতরাং কম্পিউটার ভিশন সিনড্রম…