ইন্টারন্যাশনাল ডেস্ক: সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে শ্রীলঙ্কায় আটক ৬১ জন বাংলাদেশিকে আজ রোববার দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রীলঙ্কার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম আজ জানান, বেলা সাড়ে ১১টায় মিহিরলংকা নামের একটি ফ্লাইটে ওই ৬১ বাংলাদেশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁদের সঙ্গে থাকা দালাল মোহাম্মদ শরীফকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি ৬০ জনকে দুপুরে…
ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের নাগরিক হওয়া সত্ত্বেও ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার দু’জন গুপ্তচরকে ফাঁসি দিয়েছে ইরান সরকার। এক বিবৃতিতে তেহরান জানায়, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ’কে ইরানের জাতীয় গোঁপন ও বিভিন্ন নিরাপত্তা বিষয়ক তথ্য প্রদান এবং ওই গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘন ঘন সাক্ষাৎ করার কারনে মুহাম্মদ হেইদারি নামক একজনকে ফাঁসি দেওয়া হয়েছে। আর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে…
ইন্টারন্যাশনাল ডেস্ক: ঘণ্টায় প্রায় ৫৬ হাজার মাইল গতিবেগে বিশাল আকৃতির একটি উল্কা চাঁদের বুকে আছড়ে পড়ায় বিস্ফোরণ ঘটেছে, যার আলোর ঝলকানি ধরা পড়েছে খালি চোখে। নাসার বিজ্ঞানীরা শুক্রবার এ তথ্য জানান। ৪০ কেজি ওজনের উল্কা আছড়ে পড়ার পর বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে তাদের টেলিস্কোপে। গত ১৭ মার্চের এই বিস্ফোরণ ছিল প্রায় আট বছর ধরে নাসার পর্যবেক্ষণে ধরা পড়া সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। নাসার এক বিবৃতিতে বলা হয়, “এর আগে যে…
ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন সৌদি আরবের নারী রাহা মোহাররাক (২৫)। তিনিই এভারেস্টজয়ী প্রথম সৌদি নারী। শুধু প্রথম সৌদি নারীই নন, রাহা আরব বিশ্বের মধ্যে সবচেয়ে কম বয়সে এভারেস্ট জয় করলেন। বিবিসির খবরে বলা হয়, পর্বতারোহী দলে চারজন ছিলেন। দলে রাহা ছাড়াও ছিলেন কাতার ও ফিলিস্তিনের দুজন ব্যক্তি। তাঁরা নেপালে শিক্ষা প্রকল্পের জন্য…
ইন্টারন্যাশনাল ডেস্ক: শেষকৃত্যে কেবল সমবেত হয়েছিলেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা। তারা কি তখন ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন, ভুত দেখার মতো চমক অপেক্ষা করছে তাদের জন্য! জীবনের সবচেয়ে ভয়াবহ হরর থ্রিলার তারা নিজের চোখেই দেখলেন। তাও পরিচালকের কোন স্ক্রিপ্ট ছাড়াই। ঘটনার বিবরণ অনুযায়ী, ৩৪ বছর বয়সী বৃটিশ যুবক ডামা জ্যানথে দীর্ঘদিন অসুখে ভোগার পর জিম্বাবুয়েতে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জ্যানথে যে অফিসে…
ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশপাশের এলাকাসমূহে একের পর এক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক বেসামরিক মানুষ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। পুলিশ জানিয়েছে, বাকুবার একটি সুন্নি মসজিদ থেকে বের হওয়ার সময় মুসল্লিরা প্রথম বোমা হামলাটির শিকার হন। এতে বেশ কয়েকজন হতাহত হন।…
ইন্টারন্যাশনাল ডেস্ক: নিজের হারানো গৌরব ফিরে পেলেন বিল গেটস। ২০০৭ সালের পর আবারো বিশ্বের শ্রেষ্ঠ ধনীর মর্যাদা লাভ করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। শুক্রবার বিশ্বখ্যাত ব্যবসা ও অর্থনীতি ভিত্তিক পত্রিকা ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচকে শীর্ষস্থান দখল করে নেন ৫৭ বছর বয়সী বিল গেটস। ব্লুমবার্গ পত্রিকা জানায়, বিল গেটস বর্তমানে ৭২.১ বিলিয়ন ডলারের মালিক। তারই প্রতিষ্ঠিত কোম্পানি মাইক্রোসফটের শেয়ারের…
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের ২৪ বছর বয়সী তরুণী তোশা ঠাক্করকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত ২১ বছর বয়সী অস্ট্রেলীয় তরুণ ড্যানিয়েল স্ট্যানি-রেজিন্যালন্ডকে ৪৫ বছর কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট। বিচারপতি ডেরেক প্রাইস এ রায় দেন। এর মধ্যে কমপক্ষে ৩০ বছর তাকে নন-প্যারোল শর্তে সাজা খাটতে হবে। এ শর্তে ২০৪১ সালের মার্চ মাসে প্যারোল পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে স্ট্যানি। এ খবর দিয়েছে…
ইন্টারন্যাশনাল ডেস্ক: সিরিয়ায় অত্যাধুনিক জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে রাশিয়া।‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, ভবিষ্যতে সিরিয়ায় বিদেশি সামরিক আগ্রাসন মোকবেলায় এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার হতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে বিস্তারিত কিছু না জানিয়ে বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক নিয়ম ভেঙে কোনো কিছু সরবরাহ করেনি। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলা হওয়া এবং এর অকাট্য প্রমাণ পাওয়া গেলে দেশটিতে সামরিক হস্তক্ষেপের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বারাক…
দৈনন্দিন ডেস্ক: ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে টানা বৃষ্টিপাত ও প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে মালদ্বীপের রাজধানী মালে সহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (এনডিএমসি) থেকে এ তথ্য জানানো হয়। মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মোহামেদ আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ফসলি জমি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেলের বৃষ্টিপাত ও বন্যায় দেশটির শাভিয়ানি অ্যাটল মংগুধু এলাকায় ১০৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া…