পিএমখালীর দূর্গত ১৫০০ পরিবারে চাল বিতরণ করলেন এমপি কাজল

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, বন্যা দূর্গত এলাকার মানুষ এখনো স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে পারেনি। সাম্প্রতিক দু’দফা ভয়াবহ বন্যা ও দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধŸগতিতে রামু-কক্সবাজারের মানুষ মাহে রমজানের এই পবিত্র মাসে কঠিন সময় অতিক্রম করছে। তিনি বলেন, সরকার বন্যা দূর্গতদের পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করে নাই। যে কারনে বন্যা দূর্গতরা মানবেতর জীবন যাপন করছে। তিনি সরকার ও বেসরকারী পর্যায়ের ত্রান কে অপ্রতুল উল্লেখ করে আরও বলেন, দূর্গত এলাকার মানুষগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদেরও এগিয়ে আসতে হবে।
গতকাল রবিবার পিএমখালী ইউনিয়নের বন্যা দূর্গত এলাকায় তার নিজস্ব তহবিল থেকে ১৫০০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরনকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে এমপি কাজল আরও বলেন,  বাঁকখালী নদী জেলার অন্যতম শস্য ভান্ডার। অথচ নদী ভাঙনের কারনে প্রতি বছর অসংখ্য ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তিনি অবিলম্ভে বাঁকখালী নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সিসি ব্লক ঢালাইয়ের মাধ্যমে তীর সংরক্ষণ এর জন্য সরকারের কাছে দাবী জানান।  এসময় সাথে ছিলেন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুল হক মিয়াজী, সাধারণ সম্পাদক সুবেদার মেজর (অবঃ) আবদুল মাবুদ, পিএমখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ নূর সওদাগর, সাধারণ সম্পাদক ফখরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা শামশুল হক চৌধুরী, মোবারক আলম, আবদুল্লাহ্, আবুল হোছন, ছৈয়দ নূর, বশির আহমদ, মৌলানা ফারুখ, শামশুল আলম, মোহাম্মদ সেলিম, তারেক, সালেহ্ আহমদ, জসিম উদ্দিন, আবদুল করিম, নুরুল হাকিম, রশিদ আহমদ সওদাগর, মুছা আলী, লালু মিয়া, ওলা মিয়া, জাহাঙ্গীর, সেলিম উল্লাহ্, নজির সওদাগর, ফয়েজ আহমদ, আবদু শুক্কুর, মফিজুর রহমান, হানিফ মেম্বার, ঈমাম শরীফ মেম্বার, যুবদল সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম, সভাপতি মোহাম্মদ মাছন, সহ-সভাপতি আবদুল্লাহ্, সাধারণ সম্পাদক ডাঃ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, যুবদল নেতা আয়াত উল্লাহ্, নিশাত মোহাম্মদ চৌধুরী, আবুল কালাম, মোহাম্মদ ফারুখ, রাহামত উল্লাহ্, ছাত্রদল আহবায়ক কেফায়েত উল্লাহ্, কৃষকদলের আহবায়ক মুবিনুল হক, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলম, শাহ আলম, আবছার কামাল টিপু প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন

প্রকাশক ও সম্পাদক: রাশেদুল ইসলাম। যোগাযোগ: দৈনন্দিন ভবন, প্রধান সড়ক,কক্সবাজার। মোবাইল: ০১৮১৯-৫৩৯২১৩, ০১৮১৭-২৫৪৮৬৪, E-mail: dainandin.cox@gmail.com