ব্রাজিলকে হারিয়ে সেমিতে জাপান
স্পোর্টস ডেস্ক:
অলিম্পিক থেকে বিদায় নিয়েছে ব্রাজিলের মহিলা ফুটবল দল। কোয়ার্টার ফাইনালে সাম্বা কুইনদের ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন জাপান।
মিলিনিয়াম স্টেডিয়ামে খেলার শুরুতে জাপানের ওপর আধিপত্য বিস্তার করে ব্রাজিল। মার্তার নেতৃত্বে এশিয়ানদের রক্ষণদুর্গে বেশকয়েকবার আঘাত হানে তারা। কিন্তু শত চেষ্টা করেও চিড় ধরাতে পারেনি জাপানের রক্ষণভাগে। উল্টো ২৭ মিনিটে এগিয়ে যায় জাপান। বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেন ইউকি ওগিমি।
পুরুষ দলের মতো ব্রাজিলের মহিলা দলটিও জিততে পারেনি প্রতিযোগিতার স্বর্ণ পদক। বিরতির পর গোল শোধে মরিয়া উঠে তারা। দুভার্গ্য, দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মার্তা। ব্রাজিল অধিনায়কের ফ্রিকিক জালের ঠিকানা খুঁজে পায়নি। আর পাল্টা আক্রমণ থেকে জাপানের ব্যবধান দ্বিগুণ হওয়ার আগে ব্রাজিলের ক্রিস্টিয়ানের হেড ফিরে আসে বারে লেগে। বাকি সময় হয়নি।
এজয়ে শীর্ষ চারের টিকিট কেটেছে জাপান। সোমবার ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ফ্রান্সের। অলিম্পিকে অংশগ্রহণের পর প্রথম বারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স মহিলা ফুটবল দল। ইতিহাস গড়তে তারা ২-১ গোলে হারিয়েছে সুইডেনকে। ফ্রান্সের পক্ষে গোল করেন লারা জর্গে ও ওয়েঁদিয়ে রেনা। সুইডেনের হয়ে একটি গোল শোধ করেন নিলা ফিসচার।
এদিকে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার সেমিফানইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। আর স্বাগতিক গ্রেট বৃটেনকে একই ব্যবধানে হারিয়ে তাদের প্রতিপক্ষ হয়েছে কানাডা। সোমবার ওল্ড ট্রার্ফোডে মুখোমুখি হবে দুই দল।


great japan, thanks koch,keload & others