বেড়িবাঁধ সংস্কার না হলে উপকূলের ক্ষতি রক্ষা সম্ভব নয়
ইসলামপুর ইউনিয়নে ত্রাণ বিতরণকালে এমপি কাজল
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, সাম্প্রতিক পাহাড়ী ঢল ও পূর্ণিমার জোয়ারের পানিতে জলোচ্ছাসের ফলে উপকূলীয় এলাকার বেড়ীবাঁধগুলো ভাঙ্গনের কারনে অসংখ্য মানুষের বসত বাড়ি, চিংড়ী ঘেরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সরকারের প্রতি দাবী জানিয়ে বলেন, অবিলম্ভে ভেঙ্গে যাওয়া বেড়ীবাঁধ সংস্কারের ব্যবস্থা নেওয়া না হলে ফসলি জমির ক্ষয়ক্ষতির পাশাপাশি সাগরের তীরবর্তী এলাকার বাসিন্দারা অপূরণীয় ক্ষতির শিকার হবেন। ইসলামপুরসহ সদর ও রামু উপজেলায় শত শত বাড়ী ঘওে সামুদ্রিক জোয়ারের লবনাক্ত পানি ঢুকে পড়ায় বসতবাড়ি সহ ক্ষতিগ্রস্থ এলাকার মানুষকে জরুরী ভিত্তিতে সরকারীভাবে ত্রান বিতরন করার আহবান জানান তিনি।
গতকাল শুক্রবার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বন্যা দূর্গত এলাকায় ১ হাজার পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরন কালে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি কাজলের সাথে ছিলেন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউসূফ আলী, যুগ্ম-সম্পাদক হাজী ছৈয়দ আলম, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম মেম্বার, বিএনপি সাধারণ সম্পাদক সাদেক রেজা, স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মেম্বার, নুরুল আজিম মেম্বার, ছৈয়দ নূর মেম্বার, ইলিয়াছ মেম্বার, সাংগঠনিক সম্পাদক সুলতান, যুবদল নেতা আবু বক্কর, জিয়াউল হক, নুরুল আলম, জসিম উদ্দিন, ছাত্রদল সভাপতি ওমর ফারুখ ভুট্রো, বিএনপি নেতা ইলিয়াছ, আমির হোছন, নুরুচ্ছফা, মোহাম্মদ হোছন, মোক্তার, শরীফ, মনজুর আলম, আবদুস সালাম, জাহাঙ্গীর, হারুন, মোহাম্মদ আরিফ, ছৈয়দুল হক, ওবাইদুল হোসেন, জাফর আলম, নুরুল আলম (২), লাল মিয়া, আবু হানিফ প্রমূখ।

