ঈদগাঁওতে বিরোধীয় জমিতে স্থাপণা নির্মাণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

ঈদগাঁও প্রতিনিধি :
সদরের ঈদগাঁওতে বিরোধপূর্ণ জায়গায় দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। বাস ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী জমির মালিক আমানুল হক জানান, ঈদগাঁও মৌজার বি এস ২৯৯৭ ও সৃজিত বি এস ৫৫৬৬ এর ৪৩০১ দাগের দশমিক ৪১ একর জমি তিনি ভোগ দখল করিয়া করে আসছেন। বর্তমানে জমির মুল্য বাড়ায় এর উপর লুলুপ দৃষ্টি পড়ে স্থানীয় দিলদার বেগমদের। তারা বিভিন্ন সময় এসে জমি থেকে উঠে যেতে হুমকি দিত। এ কারণে তিনি আদালতে মামলা করেন, যার নং ৩৪০/১২। সেখানে দিলদার বেগম সহ জাগির পাড়া এলাকার মৃত নুরুল কবিরের পুত্র শাহজাহান, সাহাব উদ্দিন, শাহজালাল ও মিজানুর রহমানকে আসামী করা হয়। মামলা করার কয়েকদিন পূর্বে উক্ত ব্যক্তিরা জোর করে আমানুল হকের দোকানঘর ভাংচুর করে। এ ব্যপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। ঐ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে মিমাংসার কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এরই মধ্যে গত ২৩ জুন জমিতে আদালত বিবাদী গণের প্রতি একটি ১৪৪ ধারার আদেশ জারি করে। যার স্মাকর নং ৬৫৩/১২। এভাবে কিছুদিন না যেতেই সাহাব উদ্দিনরা ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে গত ৩১ জুলাই রাত ১টায় বিরোধ পূর্ণ ঐ স্থানের সজ্ঞবদ্ধ ভাবে দোকানঘর নির্মাণ শুরু করে। এ সময় উভয় পক্ষ মুখোমুখি হলে রক্তক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এএসআই ফারুকে নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আমানুল হক আরোও জানান, বিবাদীরা আমাদের হত্যা করে হলেও জায়গা দখল করতে চায়।
এএসআই ফারুক দোকানঘর নির্মাণ চেষ্টা ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে এলাকাবাসী ও ভুক্তভোগীরা বিরোধ পূর্ন জায়গার সুষ্ট সমাধান ও সুষ্ট তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

প্রকাশক ও সম্পাদক: রাশেদুল ইসলাম। যোগাযোগ: দৈনন্দিন ভবন, প্রধান সড়ক,কক্সবাজার। মোবাইল: ০১৮১৯-৫৩৯২১৩, ০১৮১৭-২৫৪৮৬৪, E-mail: dainandin.cox@gmail.com