শহরের সাহিত্যিকা পল্লীতে পাহাড় ধ্বসে হতাহত-৩

শহর প্রতিনিধি:
শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় পাহাড় ধ্বসে ১ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন। গতকাল বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, শহরের সাহিত্যিকা পল্লীর মোহাম্মদ আলমের (দুবাই প্রবাসী)‘র বাড়ির উপর পাহাড় ধ্বসে ঘুমন্ত অবস্থায় শিশু সন্তান তাওসিফ (৪), রাফিয়া আক্তার (১০) ও তাদের মা গুরুতর আহত হয়। পরে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে শিশু তাওসিফ’র মৃত্যু হয়। এ ঘটনায় আহত মা ও মেয়ের অবস্থাও আশংকাজনক বলে জানাগেছে।
অপরদিকে, শহরের বৈদ্যের ঘোনাতেও একই দিন বিকেলে পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। আরো কয়েকটি স্থানে পাহাড় ধ্বসের আশংকা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে সতর্কতা জরুরী বলে জানিয়েছেন সচেতন মহল।দ

আপনার মন্তব্য লিখুন

প্রকাশক ও সম্পাদক: রাশেদুল ইসলাম। যোগাযোগ: দৈনন্দিন ভবন, প্রধান সড়ক,কক্সবাজার। মোবাইল: ০১৮১৯-৫৩৯২১৩, ০১৮১৭-২৫৪৮৬৪, E-mail: dainandin.cox@gmail.com