মাইক্রোসফটের প্রথম লোকসান
প্রযুক্তি ডেস্ক:
কম্পিউটার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন প্রথম লোকসানের মুখ দেখলো। গত জুন মাসের শেষ নাগাদ ৩ মাসে মাইক্রোসফটের একটি প্রকল্পে ৪৯ কোটি ২০ লাখ ডলারের লোকসান গুনতে হয়েছে। অথচ ১ বছর আগেও ওই খাত থেকে প্রতিষ্ঠানটির লাভের পরিমাণ ছিল ৫ শ’ ৯০ কোটি ডলার। অনলাইন বিবিসি জানিয়েছে, ১৯৮৬ সালে শেয়ার বাজার ব্যবসায় সম্পৃক্ত হওয়ার পর থেকে কখনও লোকসান হয়নি তাদের।

